নির্বাচনে বাধা সৃষ্টিকারীরা রাজনীতি ধ্বংস করতে চায়: কাদের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নির্বাচনে যারা বাধা তৈরি করছে, তারা দেশের রাজনীতি ধ্বংস করতে চায়। এমন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, বিএনপি’র নেতৃত্বে দেশে সাম্প্রদায়িকতার ডালপালা বিস্তার করছে। দেশে অগ্নি-সন্ত্রাস করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তার।

তিনি আরও বলেন, বিএনপি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পথে প্রধান অন্তরায়। এই অপশক্তিকে প্রতিহত করাই বিজয় দিবসের অঙ্গীকার বলেও জানান ওবায়দুল কাদের। বলেন, আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ জয়লাভ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।