সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন
রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০
হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ
সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব
যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির
অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক
দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে,আনব হাসি সবার ঘরে” এই প্রতিপাদ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে রবিবার (১৭ ই মার্চ ২০২৪ )সকালে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন, কুইজ, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী,দৌলতপুর থানার সেকেন্ড অফিসার দিপংকর,হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান,বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান,সাংবাদিক শরিফুল ইসলাম প্রমুখ। এসময় সাংবাদিক,মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Tag :





























