Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বড় ছেলেকে বাঁচাতে গিয়ে মা ও ছোট ছেলের পানিতে ডুবে মৃত্যু

নূর মোহাম্মদ রংপুর জেলা প্রতিনিধি:- রংপুরের জুম্মাপাড়ায় বড় ছেলেকে বাঁচাতে গিয়ে মা ও ছোট ছেলের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নগরীর জুম্মাপাড়ার আল হেরা গলিতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। রেকর্ড পরিমাণ বৃষ্টিতে নগরীর মিস্ত্রিপাড়া থেকে জুম্মাপাড়া যাওয়ার প্রায় চার কিলোমিটারের রাস্তাটি এখনো হাঁটু পানিতে নিমজ্জিত।

এর মাঝে প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে বিস্তৃর্ণ নিচু এলাকাও প্লাবিত হয়েছে। দুপুরে মা রোকেয়া বেগম ছোট ছেলে রিপনকে সঙ্গে নিয়ে হাঁটু পানি মাড়িয়ে বড় ছেলে রোহান মিয়াকে তার মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এসময় বড় ছেলে পা পিছলে গভীর পানিতে পড়ে যায়। এসময় ছোট ছেলেকে রেখে তাকে বাঁচাতে মা পানিতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে।

পরক্ষণেই ছোট ছেলে অপর পাশে পানিতে পড়ে যায়। কিন্তু তারা দুজনে আর পানি থেকে উঠে আসতে পারেননি।

পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে মরদেহ উদ্ধার করে। বড় ছেলেকে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:55 pm, Thursday, 1 October 2020
109 Time View