Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

মেহেরপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত

মেহেরপুর প্রতিনিধি:- মেহেরপুরের গাংনী উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, গাংনী উপজেলা পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম (২২) ও সৌরভ হোসেনের ছেলে আব্দুল্লাহ আল বাকী (২৩)। তারা দুজনেই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।স্থানীয়রা জানান, বুধবার বিকেলে কলেজে নবীনবরণ অনুষ্ঠান শেষে তারা দুইজন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আকুবপুর নামক স্থানে পৌঁছলে একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্দুল্লাহ আল বাকিরও মৃত্যু হয়।এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:40 pm, Wednesday, 8 January 2025
109 Time View