Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

সড়ক দুর্ঘটনায় জেলা জামায়াতের আমিরসহ আহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি:- লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় জেলা জামায়াতের আমিরসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার করইতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, পৌর জামায়াতের নায়েবে আমির জহিরুল ইসলাম ও গাড়িচালক জাকির হোসেন। এরমধ্যে রুহুল আমিনের বাম হাত ও পা ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, জামায়াতের আমিরসহ আহতরা প্রাইভেটকারযোগে রামগতি যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাক তিনজন আহত হন। প্রথমে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, রুহুল আমিনের বাম হাত ও পা ভেঙে গেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, জেলা আমিরসহ আহতরা রামগতি উপজেলা সাংগঠনিক একটি প্রোগ্রামে যোগ দিতে যাচ্ছিলেন।

পতে তারা দুর্ঘটনার শিকার হন। অল্পের জন্য জেলা আমির রক্ষা পেয়েছেন।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকসহ চালককে আটকে চেষ্টা চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:22 pm, Saturday, 8 March 2025
39 Time View