ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মহানন্দ সানা (৩৪)। সে শার্শা থানাধীন পাড়ের কায়বা গ্রামের চন্দ্র সানার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (৭ জুলাই, ২০২৫) বিকাল ২টা ০৫ মিনিটে শার্শা থানাধীন গাজীর কায়বা এলাকায় অভিযান চালায় ডিবি যশোরের একটি দল। ডিবি যশোরের এসআই (নিঃ) শেখ আবু হাসান, এসআই (নিঃ) মোল্যা আব্দুল হাই, এএসআই (নিঃ) সৈয়দ শাহীন ফরহাদ, এএসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম এবং তাদের সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেয়। অভিযানকালে মহানন্দ সানাকে ৩০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।