Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

রাশিয়ার আকাশসীমার কাছে ৩৩টি বিদেশি সামরিক-গোয়েন্দা বিমান

আন্তর্জাতিক ডেস্ক:- রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে দেশটির রাডার স্টেশনগুলো রাশিয়ার আকাশসীমার কাছে ৩৩টি বিদেশি সামরিক-গোয়েন্দা বিমান ও আটটি ড্রোনের উপস্থিতি শনাক্ত করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ শুক্রবার এক ঘোষণায় বলেছে, এসব বিমান শনাক্ত করার একটি ঘটনায় রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি রুশ মিগ-৩১ জঙ্গিবিমান আকাশে উড্ডয়ন করতে বাধ্য হয়।

শুক্রবার(৫ ফেব্রুয়ারি) এ ঘটনাটি ঘটে যেখানে নরওয়ে বিমান বাহিনীর একটি গোয়েন্দা বিমানকে শনাক্ত করার পর সেটির গতিবিধি নজরে রাখতে রাশিয়ার মিগ-৩১ বিমান আকাশে ওড়ে।

রুশ জঙ্গিবিমানটি ব্যারেন্টস সাগরের আকাশে নরওয়ের বিমানটির মুখোমুখি হয় এবং এটিকে রাশিয়ার আকাশসীমা থেকে বের করে দেয়।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একইসঙ্গে এস্তোনিয়া সরকারের।

এই অভিযোগ নাকচ করে দিয়েছে যে, রাশিয়ার একটি ইলিউশিন ইল-৭৬ বিমান গত বুধবার সেদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি ইল-৭৬ বিমান কালিনিনগ্রাদ অঞ্চলের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে ।

এস্তোনিয়ার সঙ্গে পূর্ব সমঝোতার ভিত্তিতে নির্ধারিত গতিপথে টহল দেয়। এখানে আন্তর্জাতিক আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও জানিয়েছে মস্কো।

গতকাল এস্তোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, রাশিয়ার একটি ইল-৭৬ বিমান ভয়ঙ্করভাবে এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:50 pm, Friday, 5 February 2021
21 Time View