স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে হারপিক পান করে গৃহবধূর আত্মহত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

ঝিকরগাছায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে হারপিক পান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মৃত ওই গৃহবধূর নাম শারমিন (২৫)। তাঁর স্বামীর নাম বাবু, বাড়ি ঝিকরগাছা থানার অন্তর্গত উজ্জ্বলপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট রাত আনুমানিক ১টায় বাবার বাড়ি নগরে থাকা অবস্থায় স্বামীর সঙ্গে ঝগড়া হয় শারমিনের। এর জেরে তিনি হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।