Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পাঁচশত টাকার জন্য বন্ধুকে খুন

বগুড়া জেলা প্রতিনিধি:- বগুড়ার ধুনট উপজেলায় জাকির হোসেন (৩২) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।

পাঁচশ টাকার জন্য বন্ধু জাহাঙ্গীর আলম তাকে খুন করে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নিমগাছি ইউনিয়নের মাজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

শনিবার (১০ ডিসেম্বর) সকালের দিকে ব্যবসায়ী জাকির হোসেনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ধুনট থানা থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার (৯ ডিসেম্বর) মধ্যরাতে মাজবাড়ি গ্রামে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হতদরিদ্র জাকির হোসেন প্রায় পাঁচ বছর ধরে মাজবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। বাড়ির পাশে একটি মুদি দোকানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন তিনি।অভাবে পড়ে জাকির হোসেন প্রায় ১০ মাস আগে তার বন্ধু জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৫০০ টাকা ধার নেন। জাহাঙ্গীর আলম একই গ্রামের মোখলেছার রহমানের ছেলে।

বন্ধুর পাওনা ৫০০ টাকা পরিশোধ করতে পারছিলেন না জাকির। এ নিয়ে শুক্রবার রাতে ওই মুদির দোকানের সামনে জাকিরের সঙ্গে জাহাঙ্গীরের কথা কাটাকাটি শুরু হয় এবং তা একপর্যায়ে মারধরে গড়ায়। এ সময় জাহাঙ্গীর আলমের এলোপাতাড়ি কিল-ঘুষিতে আহত হন জাকির। এরপর প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনার পর থেকে জাহাঙ্গীর আলম ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জাকির হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:41 pm, Saturday, 10 December 2022
17 Time View