বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
সর্বশেষ
কলারোয়ায় তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার নতুন কমিটি গঠনপদত্যাগ করলেন গণঅধিকার পরিষদ যশোরের প্রচার সম্পাদকনব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বেনাপোলে র‍্যালিযশোরে পেটে ইয়াবা বহনের অভিযোগে যুবক গ্রেফতাররোজায় শহরের যানজট নিয়ন্ত্রণের দাবিযশোরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর মিছিলযশোরে শ্রীরামকৃষ্ণ-এর ১৯১তম জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব শুরুতারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রাসন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলনব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বেনাপোলে র‍্যালি

নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বেনাপোলে র‍্যালি

স্বাধীন কন্ঠ ডেস্ক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিকদের উদ্যোগে এক বিশাল শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৫টায় বেনাপোল স্থলবন্দর এলাকায় এ র‍্যালির আয়োজন করে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫। নব নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত-কে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নির্বাচিত করায় শ্রমিক নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।

র‍্যালিটি বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

র‍্যালি শেষে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বক্তব্যে বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি, টেকসই উন্নয়ন ও স্থায়ী অগ্রগতির পথে এগিয়ে যাবে। একই সঙ্গে দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় নতুন সরকারের সফলতা কামনা করেন এবং প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিপরিষদকে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, ৮৯১ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ লিটন হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দীন, ৯২৫ ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক (২) মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান, মোঃ ইছাহক মেম্বার, মোঃ জুলু মেম্বার, লিংকন মেম্বার, লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ইউনিয়নের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ।

শ্রমিক নেতারা আশা প্রকাশ করেন, নতুন সরকারের সময়ে বেনাপোল স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ এবং বাণিজ্য সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়