স্বাধীন কন্ঠ ডেস্ক
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে যশোরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার আছর নামাজের পর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন । রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
মিছিলে নেতৃত্ব দেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর শহর শাখার ভারপ্রাপ্ত আমীর নূরে আল মামুন। বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস ও জেলা সদস্য আবুল হোসেন রেজা।
এসময় উপস্থিত ছিলেন শহর শাখার সেক্রেটারি ইমরান হুসাইন, নায়েবে আমীর অ্যাডভোকেট আব্দুর রহমান সোহাগসহ দলীয় নেতাকর্মীরা। বক্তারা বলেন, আত্মসংযম, তাকওয়া ও মানবিক মূল্যবোধ চর্চার মাস মাহে রমজান সমাজে নৈতিকতা ও সাম্যের বার্তা পৌঁছে দেয়।
