বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
সর্বশেষ
কলারোয়ায় তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার নতুন কমিটি গঠনপদত্যাগ করলেন গণঅধিকার পরিষদ যশোরের প্রচার সম্পাদকনব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বেনাপোলে র‍্যালিযশোরে পেটে ইয়াবা বহনের অভিযোগে যুবক গ্রেফতাররোজায় শহরের যানজট নিয়ন্ত্রণের দাবিযশোরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর মিছিলযশোরে শ্রীরামকৃষ্ণ-এর ১৯১তম জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব শুরুতারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রাসন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Homeঅপরাধযশোরে পেটে ইয়াবা বহনের অভিযোগে যুবক গ্রেফতার

যশোরে পেটে ইয়াবা বহনের অভিযোগে যুবক গ্রেফতার

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে পেটে ইয়াবা ট্যাবলেট বহনের অভিযোগে মোহাম্মদ মাসুদ রানা (১৮) নামে এক যুবক গ্রেফতার হয়েছে। বুধবার সকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) শহরের মনিহার সংলগ্ন নড়াইল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ রানা শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়া গ্রামের মোহাম্মদ হোসেন আলী ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এক্স-রে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় তার পেটের ভেতরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট রয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে কক্সবাজার থেকে আনুমানিক ২ হাজার থেকে ২২শ পিস ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে তিনি তা পেটে করে বহন করছিলেন।

পরবর্তীতে টয়লেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট বের করার প্রক্রিয়ার জন্য র‍্যাবের পাহারায় তাকে যশোর সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের দ্বিতীয় তলার মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়