বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
সর্বশেষ
কলারোয়ায় তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার নতুন কমিটি গঠনপদত্যাগ করলেন গণঅধিকার পরিষদ যশোরের প্রচার সম্পাদকনব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বেনাপোলে র‍্যালিযশোরে পেটে ইয়াবা বহনের অভিযোগে যুবক গ্রেফতাররোজায় শহরের যানজট নিয়ন্ত্রণের দাবিযশোরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর মিছিলযশোরে শ্রীরামকৃষ্ণ-এর ১৯১তম জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব শুরুতারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রাসন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার নতুন কমিটি গঠন

স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর শহর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে।

বুধবার শাখার সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সদস্য সমাবেশে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উবাইদুল্লাহ হুসাইন সভাপতি হিসেবে নির্বাচিত হন। পরে নবনির্বাচিত সভাপতি সদস্যদের পরামর্শের ভিত্তিতে খালিদ ইবনে খলিলকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।

সমাবেশ সঞ্চালনা করেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।

সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত উবাইদুল্লাহ হুসাইনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান। পরবর্তীতে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়