Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটিতে জামায়াতকে অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা

স্বাধীন কন্ঠ ডেস্ক

দ্য আইসিএপিপি এর স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে আইসিএপিপির সেক্রেটারি জেনারেল ওহ সং-এর সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আইসিএপিপির সেক্রেটারিয়েট কর্মকর্তা পার্ক বিয়ংচান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান।

বৈঠকে ওহ সং আইসিএপিপির কার্যক্রম ও আন্তর্জাতিক পরিসরে সংগঠনটির ভূমিকা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এছাড়া আইসিএপিপির পরবর্তী স্ট্যান্ডিং কমিটির সভা মঙ্গোলিয়া-য় অনুষ্ঠিত হবে জানিয়ে সেখানে অংশগ্রহণের জন্য বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান।

এ সময় আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়েও মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:48 pm, Monday, 8 June 2026
67 Time View