Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

নৈতিক স্খলনের অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

স্বাধীন কন্ঠ ডেস্ক
নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় আমির ডা. শফিকুর রহমান এমপি-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে গাজী নজরুলের বিরুদ্ধে পরিচালিত সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে বহিস্কারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। একই সঙ্গে এই সিদ্ধান্ত অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) লিখিতভাবে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বিয়ে ও কাবিন সংক্রান্ত নানা ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় তার বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয় এবং তাকে স্থানীয়ভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:43 pm, Wednesday, 22 July 2026
80 Time View