দৌলতপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email


দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫০ বছর পুর্তি উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় দিবস টি পালন করা হয়।


সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে এবং মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ দলীয় নেতা কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তেলন ও সালাম গ্রহণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, কাউসার হোসেন, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, সর্দার তোহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।