ফরিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া // কুষ্টিয়ার সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার কোভিট -১৯ দিনে দিনে ভয়াবহরুপ নিচ্ছে । ভারত ঘেষা এ উপজেলার সীমান্তের নিকটবর্র্তি আদাবাড়ীয়া ,প্রাগপুর,রামকৃঞ্চপুর, চিলমারী, ইউনিয়নের নদী এলাকা হওয়ায় কাটা তারের বেড়া না থাকায় ভারতের কেরালা থেকে প্রায় -৩ শতাধিক লোক প্রবেশ করেছে বলে গ্রামবাসী সূত্রে জানাগেছে। এ সব এলাকার প্রশাসন সহ বিজিবির নজর দারী আরো জোরদার করার দাবি জানিয়েছে গ্রামবাসী । এ দিকে দৌলতপুর স্বাস্থ্য কমপেøেক্সর স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: তোহিদুল হাসান তুহিন সোমবার জানান ভাইরাসের অবস্থা আমাদের উপজেলায় খুব খারাপ সোমবার এ পর্যন্ত করোনা ভাইরাস রোগীদের নমুনা সংগ্রহ করা হয়েছে । ৩৪৮৫ জনের এদের মধ্যে ভাইরাস পজিটিভ ৪৯৯ জনের সুস্থ হয়েছেন ৩৪১ জন,হোম কোরাইনটাইনে আছেন ১৪ জন,হাসপাতাল কোরাইনটাইনে আছেন ২ জন । এ পর্যন্ত মৃত্য হয়েছে ১৪ জনের । গত ৩ দিনে মারা গেছেন ৩ জন । উপজেলার সদরে অবস্থিত অগ্রনী ব্যাংক লি: এর ম্যানেজার সেলিম তোহা সহ ৮ জন অফিসার আক্রান্ত হয়েছেন করোনায় সোমবার থেকে এ শাখা লক ডাউন করা হয়েছে । কুষ্টিয়া জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার থেকে সারা দৌলতপুরে লকডাউন ঘোষনা করা হয়েছে । লক ডাউন মানছে না অনেকেই। দৌলতপর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান দৌলতপুর লক ডাউন কঠোর ভাবে পালনে এলাকায় প্রশাসন তৎপরতা ও অভিযান অব্যহত থাকবে ।







