সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঢাকা জেলা প্রতিনিধি// সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও অন্তত তিন জন।আজ বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো আজাদ সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে এক রিকসাওয়ালা রিকসা নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন এসময় মহাসড়কে চলাচলরত একটি লরি তাকে চাপা দিয়ে লরিটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে দ্রুত রিকসাচালকসহ আহতদের চিকিৎসার জন্য নারী ও শিশু হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা রিকসাচালককে মৃত ঘোষনা করেন।এদিকে আহতদের চিকিৎসা সেবা চলছে। আহত হয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।