নাগরপুরে সেচ পাম্প চালাতে গিয়ে ১ কৃষকের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়িগ্রামের মৃত কাদেরের ছেলে মিয়ার চাঁন (৬৫) সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সকাল ১১ টার সময় ঘটনা স্থলেই মৃত্যু বরণ করে।এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মত আজকেও সেচ পাম্প চালাতে গিয়েছিল মিয়ার চাঁন। ১০ অগাস্ট মঙ্গলবার সকাল আনুমানিক ১১ টার সময় বিদ্যুৎ চালিত এ পাম্প চালাতে সুইস অন করার সময় বিদ্যুৎতায়িত হয়ে মৃতবরণ করেন। এলাকাবাসী তাকে মেশিন ঘরে পড়ে থাকতে দেখে এগিয়ে আসে। অচেতন অবস্থায় মিয়ার চাঁনকে দ্রুত তাকে নাগরপুর সদর হাসপাতালে আনলে, কর্তব্যরত চিকিৎসক ডাক্তার প্রিয়া মন্ডল তাকে মৃত ঘোষণা করে।এতো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।