Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

দৌলতপুরে ২নং মথুরাপুর ইউপি‘র ৮নং ওয়ার্ডের ভোট কারচুপির অভিযোগ করেছে সদস্য পদপ্রার্থী

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৮শে নভেম্বর রবিবার কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ভোট গ্রহন শেষ হয়েছে এবং ফলাফলও ঘোষনা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে।

১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৯ সাধারন সদস্য পদে ৬২০ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭৩ জন প্রতিদ্বনিদ্বতা করছেন নির্বাচনে।
এরই মধ্যে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২নং মথুরাপুর ইউনিয়ন পরিষদে ৮নং ওয়ার্ডের সাধারন সদস্যের প্রাপ্ত ভোট কারচুপির অভিযোগ তুলে সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুস সামাদ তার প্রাপ্ত বৈদ্যুতিক পাখা মার্কার ভোট পুনরায় গননার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং অফিসার বরাবর আবেদন দাখিল করেছেন।

সুষ্ঠভাবে ভোট গননা না করার অভিযোগ করে আবেদনে লিখিত আছে, প্রাপ্ত ভোট গননা করার সময় বৈদ্যুতিক পাখা মার্কার ভোট সঠিকভাবে গননা করা হয়নি। সেকারনে ২নং মথুরাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারন সদস্য পদপ্রার্থীদের ভোট গননা করা প্রয়োজন।

মহিলা বুথে প্রাপ্ত বৈদ্যুতিক পাকা মার্কার কোন ভোট সুষ্ঠভাবে গননা নাকরে প্রিজাইডিং অফিসার ভোট কেন্দ্র ত্যাগ করেন। এমনকি সাধারন সদস্য পদে নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীগনের ভোট গননা বিবরনী পত্রে কোন সহি স্বাক্ষরও করেননি এবং কোন প্রকার ফলাফল ঘোষনাও করেননি দায়ীত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার।

প্রাপ্ত ভোট পুনরায় সঠিকভাবে গননা করার ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করেন সাধারন সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুস সামাদ।
এব্যাপারে দায়ীত্বপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা ও রির্টানিং অফিসার নুরুল ইসলাম এর কাছে জানতে চাওয়ার জন্য একাধিকবার ফোন করলেও তিনি রিসিব করেনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:22 pm, Monday, 29 November 2021
27 Time View