Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

বিদ্রোহী প্রার্থী হওয়ায় ২৫ জন নেতাকর্মীকে সরাসরি বহিষ্কার : বইছে সমালোচনার ঝড়

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।কুষ্টিয়া সদর উপজেলা ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে নির্বাচন করায় দলীয় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা মতে বিদ্রোহী প্রার্থী ২৫ জন নেতাকর্মীকে ‌স্থায়ীভাবে বহিষ্কার করেছেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

উল্লেখ্য সভাপতি ও সাধারণ সম্পাদকের ২১/১২/২১ তারিখের স্বাক্ষরিত পত্রে দেখা গেছে ২৫ জন বিদ্রোহী প্রার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মূলত: চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ২৫ জন নেতা কর্মীকে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগ উক্ত বিদ্রোহী প্রার্থীদেরকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করতে পারে কিনা তা জানতে সদর উপজেলার সাধারণ সম্পাদক রেজাউল হকের মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি প্রথমে বলেন, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা দল থেকে বহিষ্কার করতে পারি। কথা ঘুরিয়ে পরবর্তীতে তিনি বলেন, আমরা কি বহিষ্কার করতে পারি।

অথচ চিঠিতে সুস্পষ্ট লেখা আছে যে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল। উক্ত চিঠি জেলা আওয়ামী লীগের কাছে প্রেরণ করেছেন সেখানে উল্লেখ আছে স্থায়ী বহিষ্কার প্রসঙ্গে।বহিষ্কারের বিষয়ে সাধারণ সম্পাদক তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে লেখা আছে ‘কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত বিদ্রোহীদের নামের তালিকা’।

অন্যদিকে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক আসগর আলীর মুঠোফোনে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগ গঠনতন্ত্র ৪৭ (১১) ধারায় কোন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করতে পারেনা। তারা বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করে পত্র দিবেন।

জেলা আওয়ামী লীগ উক্ত সুপারিশ পত্র গ্রহণ করার পর সেটি কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর পর কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে দলীয় গঠনতন্ত্রে উল্লেখ আছে। বিষয়টি নিয়ে কুষ্টিয়া জেলা জুড়ে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ডকে নিয়ে আলোচনার ঝড় বইছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:28 am, Wednesday, 22 December 2021
33 Time View