Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সিলেটের দুই ল্যাবে আরও ৭২ জনের করোনা শনাক্ত

ওসমান সিলেট জেলা প্রতিনিধি:- সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৮ জুলাই) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, (সোমবার) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৪২৯ টি নমুনা গ্রহণ করে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হওয়ারা সকলে সিলেট বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা।

এদিকে  সোমবার (২৭ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১৪ জন সিলেট জেলার এবং ২০ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৪৮৮ জন। নতুন ৩৪ জন নিয়ে আক্রান্ত এখন ৭ হাজার ৫২২ জন। এদের মধ্যে সিলেট জেলায় আক্রান্ত ৪ হাজার ৪৪ জনে। সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৪৩৭ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ১২২ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৯১৯ জন।

করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৩৫ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১০১ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১০জন মারা গেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:10 am, Tuesday, 28 July 2020
32 Time View