Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের নির্দেশ

সিলেট ব্যুরো প্রধান:- সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

আইজিপি বাহারুল আলম বলেন, আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে। পুলিশের বিভিন্ন টিম এ বিষয়ে কাজ করছে। সরকার কোনো শান্তিপূর্ণ বা আইনসিদ্ধ প্রতিবাদে বাধা দেয় না। তবে প্রতিবাদের নামে কোনো অপরাধমূলক কার্যকলাপ বরদাস্ত করা হবে না।

অন্যদিকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, যখন আমরা বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য সম্মেলনের আয়োজন করছি, তখন দেশের মানুষকে এমন দুঃখজনক দৃষ্টান্ত স্থাপন করতে দেখা সত্যিই দুর্ভাগ্যজনক।

তিনি আরও বলেন, এই ব্যবসাগুলোর অনেকগুলোই স্থানীয় বিনিয়োগকারীদের, আবার কিছু বিদেশি বিনিয়োগকারীরাও ছিলেন—যারা বাংলাদেশে আস্থা রেখেছিলেন। তারা আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন। যারা এই ন্যাক্কারজনক ভাঙচুর চালিয়েছে, তারা কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতি এবং স্থিতিশীলতার প্রকৃত শত্রু।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:15 pm, Monday, 7 April 2025
70 Time View