Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

সিইসিসহ ৬ জনের বিরুদ্ধে আদালত আবমাননার রুল

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, চট্টগ্রামের ডিসিসহ ৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।

আদালতের নির্দেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করায় আজ শুনানি শেষে এ রুল জারি করে হাইকোর্ট। রুলে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ ৬ জনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

রবিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।রিটে উল্লেখ করা হয়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কুমরা ইউনিয়নের নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী আহমেদ কবির ৮ ভোটে পরাজিত হন। তিনি পুনরায় ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। সেই আবেদন নিষ্পত্তি না করায় হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত সংশ্লিষ্ট ওয়ার্ডের ফল প্রকাশে নিষেধাজ্ঞা দেন।

কিন্তু, আদালতের আদেশ অমান্য করে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের গেজেট প্রকাশ করে।পরে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, চট্টগ্রামের ডিসিসহ ৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট আজ আদালত অবমননার রুল জারি করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:58 pm, Sunday, 2 January 2022
24 Time View