Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

কুষ্টিয়ার অবৈধ বালি ব্যবসায়ীদের কারণে সাহেব নগর গ্রাম আজ বিলুপ্তির পথে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।অবৈধ বালি ব্যবসায়ীদের কারণে পদ্মার অব্যাহত ভাঙনে কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউপির সাহেব নগর গ্রাম বিলুপ্তির পথে ।

পদ্মার ভাঙ্গনে অনেক ঘরবাড়ি ও ফসল জমি বিলিনের মুখে

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি এবং কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু ২৫ জানুয়ারি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, তার নির্বাচনী এলাকা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন, বারুইপাড়া ইউনিয়ন, বহলবাড়ীয়া ইউনিয়ন এবং ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া অংশে পদ্মা নদীর পারে অস্বাভাবিক ও ভয়াবহ ভাঙ্গন চলছে।

ইতিমধ্যেই এসব ইউনিয়নে পদ্মার ভাঙ্গনে অনেক ঘরবাড়ি ও ফসল জমি বিলিনের মুখে পরেছে। এই ভাঙ্গনে খুলনা থেকে পাকশি-ভেড়ামারা পয়েন্টে পদ্মা নদীর উপর লালন সেতু হয়ে পঞ্চগড় পর্যন্ত মহাসড়ক ঝুঁকির মধ্যে পরেছে।

মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের তালবাড়িয়া বালুর ঘাট, বারুইপাড়া ইউনিয়নের মির্জাপুর বালু মহল এবং বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেব নগর পয়েন্টে দ্রুত গতিতে পার ভাঙ্গতে ভাঙ্গতে পদ্মা নদী এই মহাসড়কের মাত্র ২৫০ থেকে ৩০০ মিটারের কাছাকাছি চলে এসেছে।

তিনি বলেন, খুলনা-পঞ্চগড় মহাসড়ক মোংলা বন্দরসহ সমগ্র খুলনা বিভাগের সাথে রাজশাহী ও রংপুর বিভাগের যোগাযোগ, পণ্যপরিবহন, আমদানি-রপ্তানিসহ জাতীয় অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

জনাব হাসানুল হক ইনু জাতীয় গুরুত্বপূর্ণ জরুরি কর্তব্য বিবেচনা করে খুলনা-পঞ্চগড় মহাসড়ক রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতি আহবান জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:54 pm, Wednesday, 26 January 2022
31 Time View