Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪, আহত ৩০

অনলাইন ডেস্ক:– দক্ষিণ জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার (৩ জুন)এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হয়েছে।

শুক্রবার ট্রেনটি মিউনিখের উদ্দেশে গার্মিশ-পারতেনকিয়েন ছেড়ে যাওয়ার পরপরই (১১:১৫ জিএমটি) দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, লাইনচ্যুত ট্রেনের বগিগুলো দুমড়ে-মুচড়ে একপাশে কাত হয়ে পড়ে আছে।

পুলিশের বরাত দিয়ে রয়টার্স বলছে, আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা অবস্থা গুরুতর। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৬০ জন আরোহী ছিলেন।পুলিশের মুখপাত্র জানান, পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। তবে নিহতদের মধ্যে চালক আছেন কি না সে বিষয়ে কোনো তথ্য জানানা হয়নি।

ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে উদ্ধারে অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, ট্রেনে আটকে থাকাদের জানালা দিয়ে বের করে আনা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:45 am, Saturday, 4 June 2022
17 Time View