Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে নিহত ১৯

অনলাইন ডেস্ক:- পাকিস্তানে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন। দেশটির পশ্চিমাঞ্চলের ওই দুর্ঘটনা ঘটেছে। রোববার এক স্থানীয় কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় কর্মকর্তা এজাজ জাফের এএফপিকে বলেন, রাওয়ালপিন্ডি থেকে কোয়েটা যাওয়ার পথে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দানিসারের কাছে একটি পিচ্ছিল রাস্তা থেকে বাসটি ছিটকে পড়ে।পাকিস্তানে রক্ষণাবেক্ষণের অভাব, অসচেতনতা এবং চালকের বেপরোয়া আচরণের কারণে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। গত মাসে বেলুচিস্তানে একটি মিনিবাস গিরিখাতে পড়ে কমপক্ষে ২২ জন নিহত হয়।

একদিন আগেই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মসজিদে লোডশেডিংকে কেন্দ্র করে তর্কের জেরে হামলায় দুইজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়।আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন দেশটির আদিবাসী অধ্যুষিত লাক্কি মারওয়াত জেলার ইশাক খেল নামে একটি এলাকায় ওই ঘটনা ঘটে।

জুমার নামাজ শেষে ফেরার সময় লোডশেডিং নিয়ে তর্ক হয় দুপক্ষের। এক পর্যায়ে শুরু হয় গোলাগুলি। এতে দুইজন নিহত এবং আরও অন্তত ১১ জন আহত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:08 pm, Sunday, 3 July 2022
28 Time View