Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

পরস্পরকে কিল-ঘুষি মারলেন এমপি ও উপজেলা চেয়ারম্যান

লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার// মহান জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ পরস্পরকে কিল-ঘুষি মেরেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরের দিকে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠকে এ ঘটনা ঘটে।জানা গেছে, দীর্ঘ ২৬ বছর পর আগামী ২১ জুলাই দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার জাতীয় সংসদের এলডি হলে সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান। তবে এতে উপস্থিত ছিলেন না সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা।

বৈঠকে এমপি ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে কিল-ঘুষির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের আহ্বানে কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের নেতারা জাতীয় সংসদের এলডি হলে উপস্থিত হন।

সেখানে সম্মেলনের বিষয়ে মতবিনিময় করেন নেতারা। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিটির বিষয়ে আলোচনা হয়।

কয়েকটি ইউপি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার।

সর্বশেষ একটি ইউপির নেতার নাম ঘোষণা করা হলে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সুন্দর হয়েছে।

এ কথা বলার সঙ্গে সঙ্গে আজাদের দিকে তেড়ে আসেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। কথা কাটাকাটির এক পর্যায়ে আজাদকে কিল-ঘুষি মারতে শুরু করেন ফখরুল।

আজাদও সংসদ সদস্যকে কিল-ঘুষি মারেন। পরিস্থিতি জটিল হতে থাকলে উপস্থিত নেতারা তাদের শান্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:53 pm, Saturday, 16 July 2022
27 Time View