যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শাহবুদ্দিন যশোর জেলা প্রতিনিধি:- যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন ও আল আমিন নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে যশোর-ঢাকা রোড রোজা ফার্নিচারের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইসমাইল হোসেন যশোর শহরের বারান্দী পাড়া মোল্লাপাড়ার ইব্রাহিম হোসেনের ছেলে ও আল আমিন শহরের সিটি কলেজপাড়া বউ বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে ঢাকা রোড ব্রিজের পাশে রোজা ফার্নিচারের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে গুরুতর আহত হন দুই বন্ধু।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের নিয়ে গেলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শুভাশিস রায় বলেন, হাসপাতালে আনার আগেই ইসমাইল হোসেন ও আল আমিনের মৃত্যু হয়েছে।