Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

দৌলতপুরে বাদপড়া মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: – কুষ্টিয়ার দৌলতপুরে বাদপড়া মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হওয়ার দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা চত্বরে বাদপড়া মুক্তিযোদ্ধা বাস্তবায়ন কমিটির ব্যানারে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাজাহান আলী।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, আমরা ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করার জন্য ভারতের শিকারপুর রিসিপশন ক্যাম্পে ভর্তি হই। এরপর জমশেদপুর ইয়ুথ ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করি।

এরপর প্রশিক্ষণপ্রাপ্তরা মুক্তিযোদ্ধাদের সাথে দেশের অভ্যান্তরে বিভিন্ন যুদ্ধে অংশ গ্রহণ করেন। স্বাধীনতা লাভের পর তারা কুষ্টিয়া মিলিশিয়া ক্যাম্পে অবস্থান করে নিজ নিজ কমান্ডারের নিকট নিজেদের অস্ত্র ও গোলাবারুদ জমা দেন। এবং আতাউল গণি ওসমানির স্বাক্ষরিত সনদ গ্রহণ করেন।

লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, পরবর্তীতে তারা মুজিব বাহিনীর সদস্য হিসাবে কাজ করেন। ২০১৪ সালে সরকারের নির্দেশনা মোতাবেক মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতির জন্য আমরা আবেদন করলেও ২০১৭ সালে প্রহসনের যাচাই বাছাইয়ে মুক্তিযুদ্ধে আমাদের কোন অবদান নেই বলে উল্লেখ করা হয়।

যা আমাদের মত মুক্তিযোদ্ধাদের কাছে অপমানজনক। সংবাদ সম্মেলনে এ সকল বাদপড়া মুক্তিযোদ্ধাগণ মুক্তিযোদ্ধা তালিকায় অর্ন্তভুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেন।

সাংবাদিক সম্মেলনে বাদপড়া মুক্তিযোদ্ধা বাস্তবায়ন কমিটির সভাপতি মতিউল আলম বাচ্চু ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ রেজাউল হক উপস্থিত ছিলেন। এর আগে তারা উপজেলা সড়কে মানববন্ধন করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:30 pm, Wednesday, 23 November 2022
25 Time View