Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

ট্রাকচাপায় শ্যালক-দুলাভাই নিহত

সাব্বির যশোর জেলা প্রতিনিধি:- যশোরের ঝিকরগাছা উপজেলার নবীনগর মোল্যা ফিলিং স্টেশনের সামনে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার (১৫ এপ্রিল) নাভারণ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, বেনাপোল সীমান্তের নারায়ণপুর নতুনপাড়া গ্রামের হাসান আলীর ছেলে জুয়েল রানা বাবু (২২) ও একই গ্রামের সাহেব আলীর ছেলে হৃদয় হোসেন (১৯)। তারা সম্পর্কে একে অপরের শ্যালক-দুলাভাই।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার দুপুরে বেনাপোল থেকে শ্যালক-দুলাভাই মোটরসাইকেল যোগে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নবীনগর মোল্যা ফিলিং স্টেশন থেকে ফুয়েল নিয়ে রাস্তায় উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদেরকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার দুপুরে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে চালক ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে গেছেন। নিহতের স্বজনরা থানায় অভিযোগ দায়ের করবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:01 pm, Saturday, 15 April 2023
30 Time View