Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

দুর্ঘটনার শিকার মিমি চক্রবর্তী

অনলাইন ডেস্ক:-দুর্ঘটনার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। নতুন বছরের শুরুতেই এমন পরিস্থিতিতে পড়েন এই নায়িকা।

শুক্রবার (১৪ এপ্রিল) রাতে নতুন বছরকে স্বাগত জানানোর সময় এই দুর্ঘটনার শিকার হন মিমি।]ইতোমধ্যে ইনস্টাগ্রামের স্টোরিতে ওই দুর্ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওর ক্যাপশনে মিমি লিখেছেন, ‘আরে এটা ঘটে গেল, চিয়ার্স।

ওই ভিডিওতে দেখা যায়, মিমির ঘরের মেঝেতে রক্ত পড়ে আছে। এমনকি অভিনেত্রীর হাতের বরফ ভর্তি সাদা বাটিও লাল হয়ে গেছে। মিমির হাতের আঙুল দিয়ে রক্ত ঝরছে।অভিনেত্রীর বাম হাতের তর্জনীর মাথার অংশটা গভীরভাবে কেটে গেছে মিমির। ধারালো কোনো জিনিসেই এতটা গভীর ক্ষত তৈরি হয়েছে এটা স্পষ্ট। কিন্তু কীভাবে এই দুর্ঘটনার শিকার হলেন মিমি, সেটা এখনও জানা যায়নি।

প্রায় লম্বা সময় ধরে এই রক্তপাতের যন্ত্রণা সহ্য করতে হয়েছে মিমিকে। তবে নববর্ষের শুরুটা এমনভাবে হবে, সেটা ভাবতেই পারেননি এই অভিনেত্রী। এ দিকে মিমির এই অবস্থা দেখে মন খারাপ তার ভক্ত-অনুরাগীদেরও।

খবর : হিন্দুস্তান টাইমস

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:10 pm, Saturday, 15 April 2023
23 Time View