সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ
চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ
যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক
দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ
যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত
যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ
টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
দুই আসনে নির্বাচন করবেন নকুল কুমার বিশ্বাস
মাদারীপুর:- দুই আসনে নির্বাচন করবেন সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মাদারীপুর-৩ এবং বরিশাল-২ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও মাদারীপুরের একাংশ) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এবং ২৯ নভেম্বর তিনি বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। তার দলীয় প্রতীক গামছা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এক পোস্টে জানান, তার পূর্বপুরুষ হরনাথ বাইন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের এমপি। বরিশালের সাতলা গ্রামে সাবেক এই সংসদ সদস্যের একটি বাড়ি আছে বলেও জানিয়েছেন তিনি।
Tag :


























