Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

মতিউরপত্নী লায়লার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন

মবিন ঢাকা:- বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ।

আজ রবিবার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তিনি এই আবেদন করেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।তিনি বলেন, আজ লায়লা কানিজ আদালতে হাজির হয়ে ওই আবেদন করেন। তবে দুদকের পক্ষ থেকে এই আবেদনের বিরোধিতা করে আদালতে তিনি যুক্তি উপস্থাপন করেন।আদালতকে তিনি বলেন, লায়লা কানিজ ও তার স্বামী মতিউরের বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান।

এ অবস্থায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো আইনি সুযোগ নেই। পরে আদালত শুনানির জন্য ২৮ জুলাই নতুন দিন ঠিক করেন।আগামী ২৮ জুলাই এই আবেদনের ওপর শুনানির দিন রেখেছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।লায়লা কানিজ নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান।

এবার পবিত্র ঈদুল আজহা সামনে রেখে এনবিআরের সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরে মতিউরের বিপুল সম্পদ অর্জনের বিষয়টি বেরিয়ে আসে।

এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনার মধ্যে দুদকের পক্ষ থেকে মতিউরের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের কথা জানানো হয়।অপর দিকে মতিউরকে এনবিআর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি কোথায় আছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:25 pm, Sunday, 30 June 2024
25 Time View