দৌলতপুরে আগুনে পুড়ে বসতবাড়ি হারালেন এক বৃদ্ধা!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ফরিদ দৌলতপুর প্রতিনিধিঃ – কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে জাহেরা খাতুন (৭২) নামে এক বৃদ্ধার বসত ঘরটি।

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠাপাড়া গ্রামে বৈদ্যুতিক সক সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রন হলেও বৃদ্ধার একমাত্র আশ্রয়স্থলটি পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে অসহায় বৃদ্ধার সঞ্চিত নগদ ৫০ হাজার টাকা, জমির দলিল, খাদ্য-শস্য ও আসবাবপত্রসহ প্রায় ৩লক্ষ টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে। মৃত আওলাদ মিস্ত্রির স্ত্রী জাহেরা খাতুন বর্তমানে সহায় সম্বল পুড়ে ভষ্মিভূত হওয়ায় তিনি খোলা আকাশের নীচে রয়েছেন।