দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি:– দৌলতপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল হাই সিদ্দিকী।
বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ফয়সাল আহমেদ, থানার অফিসার ইনচার্জ মো. আউয়াল কবির,উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সাংবাদিক মো: সাইফুল ইসলাম (শাহীন), আহম্মেদ রাজু, মো: হেলাল উদ্দিন, অধ্যক্ষ রেজাউল করিম, চেয়ারম্যান সেলিম চৌধুরী, মো: খোঁয়াজ উদ্দিন, মো: হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক মো: জহুরুল ইসলাম , সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,গনমাধ্যম কর্মী ও ছাত্র প্রতিনিধির সদস্যরা উপস্হিত ছিলেন।
এ সভায় থানার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস দমনের বিষয়ে আলোচনা করা হয়।







