Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরে কর্মসূচি

স্বাধীন কন্ঠ ডেস্ক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে যশোর জেলা প্রশাসন। এ উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে সরকারি এম এম কলেজ ক্যাম্পাসস্থ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে।

এবার পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধাজনক সময়ে এম এম কলেজ শহীদ মিনার অথবা নিজ নিজ প্রতিষ্ঠানে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। শিক্ষার্থীদের সুশৃঙ্খল অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

দিবসের তাৎপর্য তুলে ধরতে বেলা ১১টায় জেলা প্রশাসকের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি এবং শিশুদের অংশগ্রহণে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সভায় জেলা প্রশাসক আশেক হাসান জানান, সরকারের নতুন কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত ঘোষিত কর্মসূচিই বলবৎ থাকবে এবং প্রতি বছরের মতো অন্যান্য আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালন করা হবে। আইনশৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সহ-সভাপতি নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোর সভাপতি আকরামুজ্জামান, জিলা স্কুল যশোর-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যশোর-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:38 pm, Monday, 16 February 2026
78 Time View