স্বাধীন কন্ঠ ডেস্ক
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোরের অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে আল মামুন ফাউন্ডেশন। বৃহস্পতিবার যশোর উপশহরের ৫০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
যশোরের উপশহর এফ ব্লক শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, উপশহর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিয়ার মেম্বার, সহ সভাপতি কাজী ফিরোজ, এস এম হাফিজ শরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান চুন্নু, জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম স্বপন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম নোটন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শাকির আহমেদ শুভ্র এবং সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের সদস্য রুবেল তরফদার, ইমদাদ শাওন সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা।
উল্লেখ্য, এর আগে যশোর শহরের ৩ নম্বর ওয়ার্ডে ৫১টি, ৪ নং ওয়ার্ডে ৫০টি, ৬ নং ওয়ার্ডে ৭০টি ও বিরামপুরে ৫০টি পরিবারের মাঝেও ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করে আল মামুন ফাউন্ডেশন।
