Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

গণহত্যার অভিযোগ না থাকলে এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম

স্বাধীন কন্ঠ ডেস্ক

এনসিপিতে যোগদানের ক্ষেত্রে কারও সাবেক রাজনৈতিক পরিচয় মুখ্য নয় বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদ কারও সাবেক পরিচয় আমাদের কাছে বড় নয়। অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যুক্ত হওয়া যাবে। তবে অবশ্যই গণহত্যায় সমর্থনকারী কাউকে নেওয়া হবে না।

রবিবার (১৯ এপ্রিল) বিকালে বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, এবি পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক, জুলাই শহীদ ও বিভিন্ন প্ল্যাটফর্মের ৪৭ সদস্য জাতীয় নাগরিক পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এনসিপির সঙ্গে আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এবি পার্টির যুক্ত হওয়ার বিষয়ে নাহিদ বলেন, আমাদের একটি বিস্তর ঐক্যের প্রয়োজন এই মুহূর্তে, যার কারণে এই সিদ্ধান্ত।

তিনি বলেন, সরকার সব সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণ করেছে। তবে আমরা কোনও পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চাই না। সম্প্রতি চিফ হুইপকে ব্যঙ্গ ককে কার্টুন করায় একজনকে গ্রেফতার করা হয়েছে, যা বাকস্বাধীনতা হরণের শামিল।

সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের জায়গায় শুধু বিএনপি প্রতিস্থাপিত হয়েছে। বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় সংস্কারের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তারা তা নষ্ট করে দিচ্ছে। দল বা ব্যক্তির পরিবর্তন নয়, বরং সামগ্রিক ক্ষমতা কাঠামোর পরিবর্তন করতে হবে— যেখানে বাংলাদেশ সার্বভৌমত্বের প্রশ্নে মাথা উঁচু করে দাঁড়াবে।

তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় বৃহত্তর প্রয়োজনে এই মুহূর্তে সবার একীভূত হওয়া জরুরি। সেই উপলব্ধি থেকেই আমাদের এমন সিদ্ধান্ত।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:45 pm, Sunday, 19 April 2026
59 Time View