যশোরে নির্মাণ শ্রমিক ফেডারেশনের বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপন
স্বাধীন কণ্ঠ ডেস্ক
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যশোরে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন, জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে শহরের মনিহার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মনিহার চত্বরে এসে শেষ হয়। এতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশার শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে মনিহার চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রম অধিকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে নির্মাণ শ্রমিকদের অবদান অপরিসীম। তাই তাদের অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।
এসময় নেতৃবৃন্দ মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।























