Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

ব্রাজিলের জার্সি পরে ভক্তদের নজর কাড়লেন পড়শি

স্বাধীন কন্ঠ ডেস্ক

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এ ব্রাজিল জাতীয় দলের প্রথম ম্যাচকে সামনে রেখে দলটিকে শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পড়শি। ব্রাজিলের জার্সি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পোস্ট ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন পড়শি। ছবিতে তাকে ব্রাজিল জাতীয় ফুটবল দলের জার্সি পরে এবং হাতে একটি ফুটবল নিয়ে পোজ দিতে দেখা যায়।

ছবির ক্যাপশনে সংক্ষিপ্তভাবে তিনি লেখেন, “শুভকামনা ব্রাজিল।” পাশাপাশি ব্রাজিলের পতাকা ও বিশ্বকাপ-সংক্রান্ত হ্যাশট্যাগ যুক্ত করেন। পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

পোস্টের মন্তব্যঘরে অনেকেই ব্রাজিলের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান। এক ভক্ত লিখেছেন, “ব্রাজিল মানেই আগুন। আমার ভালোবাসার মানুষটাও ব্রাজিল সমর্থক।” আবার কেউ কেউ অবাক হয়ে মন্তব্য করেন, “তুমিও ব্রাজিল—এটা বিশ্বাস হচ্ছে না!”

ফুটবল বিশ্বকাপকে ঘিরে তারকাদের সমর্থন ও উচ্ছ্বাস নতুন কিছু নয়। প্রতি আসরের মতো এবারও দেশের বিনোদন অঙ্গনের বিভিন্ন তারকা নিজেদের পছন্দের দলের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন। সেই ধারাবাহিকতায় পড়শির এই পোস্টও ভক্তদের নজর কেড়েছে।

উল্লেখ্য, রোববার (১৪ জুন) ভোরে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হওয়ার কথা রয়েছে ব্রাজিলের। বিশ্বকাপের শিরোপা প্রত্যাশী দল হিসেবে টুর্নামেন্টে শুরু থেকেই আলোচনায় রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:20 pm, Saturday, 13 June 2026
57 Time View