Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিল্লির ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের প্রতিবাদে যশোরে বৃষ্টি উপেক্ষা করে সংহতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর ভারতের বিজেপি সরকারের দমন-পীড়ন, বর্বর পুলিশি হামলা, নির্বিচার গ্রেপ্তার ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদে যশোরে এক প্রতিবাদ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বৃষ্টি উপেক্ষা করে যশোর প্রেস ক্লাব চত্বরে ‘দিল্লির ছাত্র-জনতার আন্দোলনের সংহতি কমিটি, যশোর’-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নিয়ে আন্দোলনকারীদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলা সংসদের সভাপতি রাশেদ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, দিল্লিতে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর রাষ্ট্রীয় শক্তি প্রয়োগের মাধ্যমে সেখানকার গণতান্ত্রিক মূল্যবোধকে দুর্বল করা হচ্ছে। লাঠিচার্জ, গ্রেপ্তার বা ভয়ভীতি দেখিয়ে তরুণ সমাজের ন্যায্য দাবিকে কখনো দমানো যাবে না।

দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক সংগ্রামকে পরস্পর সম্পর্কিত উল্লেখ করে বক্তারা আরো বলেন, আন্দোলনরত ছাত্র-জনতার প্রতি সংহতি জানানো কোনো অনুকম্পা নয়, বরং এটি গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে এক নৈতিক অবস্থান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কমরেড খবির শিকদার, কর আইনজীবী এহসানুল হক সিয়াম, ছাত্রনেতা ইব্রাহিম খলিল, শিক্ষক নেতা খানজাহান আলী শান্ত এবং বাসদ নেতা উজ্জ্বল বিশ্বাস।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে দিল্লির আন্দোলনকারীদের ওপর পুলিশি দমন-পীড়ন বন্ধ, নির্বিচার গ্রেপ্তার প্রক্রিয়া প্রত্যাহার, আটক ছাত্র-জনতার দ্রুত মুক্তি এবং জনগণের মৌলিক গণতান্ত্রিক ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:08 pm, Friday, 24 July 2026
50 Time View