Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালো পতাকা শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
শোকের মাস আগস্ট উপলক্ষে যশোর শহরে কালো পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার দুপুরে শহরের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে এই শোভাযাত্রাটি বের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে কালো পতাকা হাতে শহরের নিউমার্কেট এলাকা থেকে পালবাড়ির দিকে যাওয়ার সময় বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেয়। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে’ সহ নানা ধরনের স্লোগান দিতে শোনা যায়।

স্থানীয় একাধিক সুত্র দাবি করেছে, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীর সমর্থিত নেতাকর্মীরা এই শোভাযাত্রার পেছনে ছিলেন। তবে এ বিষয়ে তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি ছিল বিচ্ছিন্ন। কিছু যুবক হঠাৎ একত্রিত হয়ে কিছু সময় স্লোগান দিয়ে সটে পড়ে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের কঠোরভাবে শনাক্ত করার চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:49 pm, Sunday, 2 August 2026
37 Time View