যশোর ইনস্টিটিউটে কৃষ্টিবন্ধনের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
নিজস্ব প্রতিবেদক
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কৃষ্টিবন্ধন যশোর’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
পবিত্র কোরআন, গীতা পাঠ ও সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন চারণকবি বাবুল তরফদার এবং গীতা থেকে পাঠ করেন কবি ভদ্রাবতী বিশ্বাস।
কৃষ্টিবন্ধন যশোরের সভাপতি কবি অধ্যাপক মঞ্জুয়ারা সোনালির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি এইচ এম সিরাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস) কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক আবু সাঈদ মো. আতিকুর রহমান, নাট্যকলা সংসদের সম্পাদক আলমগীর হোসেন বাবু, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মোকাররম হোসেন, সহসভাপতি কবি সুরাইয়া শরীফ, কবি রাশিদা আক্তার লিলি এবং দ্যোতনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি শাহরিয়ার সোহেল।
কৃষ্টিবন্ধন যশোরের সাধারণ সম্পাদক এম এ কাসেম অমিয় এবং যুগ্ম-সম্পাদক কবি এম এন এস তুর্কীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা ও স্বরচিত কবিতা পাঠ করেন কৃষ্টিবন্ধন শার্শা কমিটির সভাপতি কবি রেবেকা টপি, সাধারণ সম্পাদক কবি বকুল হক, কবি আবু রায়হান, চারণকবি বাবুল তরফদার, কবি ভদ্রাবতী বিশ্বাস, কবি ধীমান শরীফ, কবি সানজিদা ফেরদৌস, অধ্যাপক বেলায়েত হোসেন উজ্জ্বল এবং ডা. অমল কান্তি সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক গোপিকান্ত সরকার, প্রচার সম্পাদক ও নৃত্যশিল্পী আলেয়া আক্তার প্রেমা, কবি রবিউল ইসলাম, শাহজান নান্নু, রুমিচা বেগমসহ স্থানীয় সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা ও কবিতা পাঠ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। এতে নজরুলের অমর সৃষ্টিগুলো কণ্ঠে তুলে নিয়ে নজরুল সঙ্গীত পরিবেশন করেন কবি এম এন এস তুর্কী, কবি বকুল হক এবং কবি নজর আলী সানা।























