Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে ভদ্রা নদীর পলি খনন, সার-বিদ্যুৎ ও মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি

কৃষক সংগ্রাম সমিতির স্মারকলিপি পেশ

নিজস্ব প্রতিবেদক
ভদ্রা নদীর খর্নিয়ার ভাটিতে বিআইডাব্লিউটিএ-এর উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রেজার দিয়ে দ্রুত পলি খনন, কৃষি মৌসুমে ন্যায্যমূল্যে পর্যাপ্ত সার ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে যশোরের জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি।

সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা কমিটির সহ-সভাপতি আবুল কাসেম মুন্সি ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের হাতে এই স্মারকলিপি তুলে দেন। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বিষয়টির গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অপরিকল্পিত নদী খনন এবং ক্রস বাঁধ দিয়ে কাজ করায় ভদ্রা, শ্রী ও হরি নদীর নদীগর্ভ ভরাট হয়ে গেছে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হওয়ায় কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হয়ে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। বিলের নিচু ভূমি ভরাট ও টেকসই নদী নাব্যতার জন্য অবাধ জোয়ার-ভাটা (টিআরএম) চালুর পাশাপাশি বিআইডাব্লিউটিএ-এর শক্তিশালী ড্রেজার দিয়ে নদীর পলি সরানোর দ্রুত ও স্থায়ী পদক্ষেপ দাবি করা হয়।

এছাড়া, সার সংকটের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কৃষক নেতৃবৃন্দ জানান, সরকারি ডিলারদের কাছে সার না পেয়ে কৃষকরা খোলা বাজারে চড়া দামে তা কিনতে বাধ্য হচ্ছেন। নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবেও চলতি কৃষি উৎপাদন ও সেচ ব্যাহত হচ্ছে।

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষক সংগ্রাম সমিতি জেলার যুগ্ম-সম্পাদক কামরুল হক লিকু, মনিরামপুর থানা কমিটির সাধারণ সম্পাদক আশীষ গাইন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোরের সভাপতি আশুতোষ বিশ্বাস, জাতীয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:36 pm, Monday, 31 August 2026
36 Time View