Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ২য় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ দ্বিতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এই গৌরবময় সাফল্য উদযাপনে যবিপ্রবি ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও একাডেমিক ভবনসমূহ প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, যবিপ্রবিতে যে উচ্চমানের গবেষণা ও উদ্ভাবনী কাজ হয়, এই অর্জন তারই স্বীকৃতি। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের টিমওয়ার্কের কারণেই এই সাফল্য এসেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আমাদের উদ্ভাবনগুলোকে চূড়ান্ত পণ্য হিসেবে বাজারে এনে জনগণের কল্যাণে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে।

সমাবেশে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান গবেষকদের অভিনন্দন জানান এবং গবেষণার এই ধারাবাহিকতা বজায় রাখতে সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন।

‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে ১২-১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই মেলায় দেশের ৭৩টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এতে যবিপ্রবির পক্ষ থেকে ন্যানো-ইউরিয়া, স্মার্ট সেন্সর, ন্যানো-ক্যারিয়ার ড্রাগ, প্রিবায়োটিক এবং পানি থেকে হাইড্রোজেন উৎপাদন প্রযুক্তি প্রদর্শন করা হয়। বিশেষ করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানের পরিচালিত ‘ন্যানো ইউরিয়া’ প্রকল্পটির কার্যকারিতা ও সম্ভাবনা মেলায় দারুণ সাড়া ফেলে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:40 pm, Tuesday, 15 September 2026
40 Time View