Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৮তম সাহিত্য সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বাংলা সংস্কৃতির বিকাশ ও নতুন প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে যশোরে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৭৮তম মাসিক সাহিত্য সভা এবং কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদ মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়।

সংগঠনের সহ-সভাপতি কবি ও ছড়াকার রাশিদা আখতার লিলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট গবেষক ও নাট্য নির্দেশক ড. কামাল উদ্দিন কবির। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, যশোর ইনস্টিটিউট নাট্যকলা বিভাগের সম্পাদক আলমগীর হোসেন বাবু, বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোরের সহ-সভাপতি আমির হোসেন মিলন, কৃষ্টিবন্ধন যশোর জেলা শাখার সভাপতি মঞ্জুয়ারা সোনালী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম রাজ। এ ছাড়া লেখক ও সংগঠক মু. আবুল কালাম আজাদ, কবি ও গীতিকার ডা. আহাদ আলী এবং অধ্যাপক সুরাইয়া শরীফ আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও স্বরচিত কবিতা পাঠ করেন রাশিদ শিমুল, ডা. অমল কান্তি সরকার, হোসাইন নজরুল হক, কুতুব উদ্দিন বিশ্বাস, এডিএম রতন, শাহরিয়ার সোহেল, এম এ কাশেম অমিয়, নজর উদ্দিন সানা, হাসান মাহমুদ, আবু রায়হান, বকুল হক, সীমান্ত বসু, ভদ্রাবতী বিশ্বাসসহ স্থানীয় বিপুল সংখ্যক কবি ও সাহিত্যিক।

দ্বিতীয় পর্বে ২০২৬ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ফারদিন শাহরিয়ার, ছন্দা দেবনাথ রুপা, মাহমুদা খাতুন, তাসনিম মাহমুদ ওহি, অর্ক রহমান, মোস্তানুর রহমান সাক্ষর, তাসনিম তাবাসসুম, তাজবীদ আলম বাঁধন এবং ২০২৫ সালের অষ্টম শ্রেণীর স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থী শেখ শামস শুয়াইব ও টিকাদার অনিন্দিত নির্ঝরকে সংবর্ধনা দেওয়া হয়।

একই মঞ্চে ‘আবেদা-শামসুদ্দীন ফাউন্ডেশন যশোর’-এর পক্ষ থেকে খুলনা মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী নাজিউর রহমান রাফিদ এবং অনার্সে ভালো ফলাফল অর্জনকারী গাজী তরিকুল ইসলামকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যশোরের সাধারণ সম্পাদক কবি ও সংগঠক গাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে যশোরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:36 pm, Friday, 18 September 2026
28 Time View