ডা ওমর সিলেট জেলা প্রতিনিধি// সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোরচক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।আজ শুক্রবার (৪ জুন) চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে রেব-৯ হবিগঞ্জ ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেজর সৌরভ মো. অসীম শাতিল।এর আগে, গত ২১শে এপ্রিল সিএনজি অটোরিকশা চোরচক্রের প্রধান মো. আবু তালেবকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩রা জুন মাধবপুর থেকে চক্রের অন্যতম সদস্য শমসু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়।






