সন্ত্রাসী হামলার অভিযোগে র‍্যাবের হাতে ১ আসামি গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল মোতাব্বির দুলাল (৩৫)কে গ্রেফতার করেছে র‍্যাব-৯।গ্রেফতারকৃত আসামি বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামের আব্দুল কাদিরের পুত্র।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জের র‍্যাব-৯ এর একটি অভিযানিক দল তাকে গ্রেফতারের পর বাহুবল মডেল থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে সন্ত্রাসী -রাহাজানি সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। জানা যায়, গত বছরের ৩ ডিসেম্বর সকালে আব্দুল মোতাব্বির দুলালসহ তার লোকজন তাদের প্রতিবেশী রেজিয়া নামের এক নারীকে পিটিয়ে গুরুতর জখম করে।

পরে ওই নারী হাসপাতালে চিকিৎসা নেন এবং পরবর্তীতে নির্যাতিতা নারী বাদি হয়ে আব্দুল মোতাব্বির দুলাল, তার ভাই আব্দুর রহিম বাদশা, আব্দুল জাহির গেদু মিয়ার পুত্র শামছুল ও কামারগাও গ্রামের আফতাব উদ্দিনের পুত্র খলিল মিয়াকে আসামী করে মামলা দায়ের করেন।

এব্যাপারে বাহুবল থানার এসআই মোল্লা রফিকুল ইসলাম ইসলাম তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালত আসামিদের নামে গ্রেফতারী পরোয়ানা জারি করলে আসামীরা আত্মগোপন করে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।