ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৯ জন আহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

পিরোজপুর জেলা প্রতিনিধি// পিরোজপুরের কাউখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৯ জন আহত হয়েছে।

শনিবার রাতে উপজেলার চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া অটোস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।নৌকার মনোনীত প্রার্থী এবং বর্তমান ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ খান অভিযোগ করেন, সাইকেল প্রতীকের প্রার্থী মো. বজলুর রহমান খানের সমর্থকেরা মোটরসাইকেলযোগে এসে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার নির্বাচনী প্রধান কার্যালয়ে হামলা চালায়।

এ সময় ৭-৮ জন আহত হয়।তবে হামলার অভিযোগ অস্বীকার করে বজলুর রহমানের ছেলে জাহিদ হোসেন প্রিন্স দাবি করেন, নৌকা প্রতীকের লোকজনই তাদের উপর অতর্কিতভাবে হামলা করে।